1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে স্বামীর পরকিয়া প্রেমিকা নিয়ে নও মুসলিম আমেনার উপরে হামলা

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নও মুসলিম আমেনা আক্তার (২৬) এর উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। আমেনা আক্তারের স্বামী অপুর্ব কুমার পাল ও তার পরকিয়া প্রেমিকা জাহানুর বেগম সহ ৫/৬ জন মিলে এ হামলা চালায়।

গত (৩নভেম্বর) শনিবার সন্ধ্যা সারে ৭ টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়ন থেকে রাজাপুর শহরে আসার পথে শুক্তাগর গ্রামের সুইচ গেট সংলগ্ন ফকির বাড়ির সামনে এই ঘটনা ঘটে। হামলায় মাথায় ধাড়ালো ছুড়ির কোপ সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন নও মুসলিম আমেনা আক্তার।

আহত আমেনা আক্তার জানান, ৩ বছর আগে স্বামী অপুর্ব কুমার পাল ইসলাম ধর্ম গ্রহন করলে আমিও ইসলাম ধর্ম সম্পর্কে জেনে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহন করি। ধর্ম পরিবর্তনের পরে স্বামী আবদুল্লাহ আল মইন আর আমি শেফালি দাস থেকে আমেনা আক্তার নাম রাখি। কিন্তু তখন আমার দেশের আইন অনুযায়ী কোর্টে এভিডেভিড করিনি। এর পর থেকেই আমার উপরে নির্যাতন শুরু হয় আমার বাড়ি থেকে টাকা নিয়ে দেয়ার জন্য। কিন্তু আমিতো ইসলাম ধর্ম গ্রহন করার কারনে আমার বাবার বাড়ি হাড়িয়ে ফেলেছি। এর কিছুদিন পরে জানতে পারি আমার স্বামী ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে নয় তিনি ৮৬ নং উত্তর শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানুর বেগমের সাথে পরকিয়া সম্পর্ক টিকিয়ে রাখতেই ইসলাম ধর্ম গ্রহন করেছে। আমি সব জানতে পেরে তাকে এসব ছাড়ার জন্য চাপ দিলে আমার উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে আমার ভাইয়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়ে দিতে বলে। এর আগেও তার ব্যবসার জন্য অনেক টাকা তাকে নিয়ে দেই ভাইয়ের কাছ থেকে। এখন ধর্ম পরিবর্তনের কারনে আমার বাবার পরিবার আমাকে মেনে না নেয়ায় টাকার ব্যবস্থা করতে পারিনি বলে আমাকে ঢাকায় রেখে ব্যবসার সব কিছু বিক্রি করে আমাদের ৩ বছরের ছেলেকে আমার কাছে রেখে ৬ বছরের ছেলেকে নিয়ে সে এলাকায় চলে আসে। পরে আমি লোকজনের সহায়তায় এলাকায় এসে জানতে পারি ওই মহিলাকে নিয়ে ঝালকাঠিতে ভাড়া বাসা থাকে। এদিকে গত ৯ নভেম্বর আমি ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এভিডেভিড করি। এখন আমি সব হাড়িয়ে অবিভাবকহীন হয়ে মানুষের দুয়ারে ঘুড়ে বেড়াচ্ছি। এ বিষয়ে আমি কয়েকজন মেম্বার এবং সমাজের মানুষকে নিয়ে মীমাংসার জন্য বসলে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত অপুর্ব পাল অপু জানান, তার সাথে আমার পারিবারিক দ্বন্দ্ব চলায় সে আমার ঘর থেকে টাকা পয়সা এবং স্বর্ণালংকার নিয়ে ২ মাস পুর্বে পালিয়ে যায়। আমি এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে তার সহযোগীদের নিয়ে আমাকে হয়রানি করতে এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews