1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মাল্টিপারপাস ব্যবসায়ী কারাগারে

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

শহরের কালিবাড়ি সড়কের দেশ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় (মাল্টিপিারপাস) সমিতির কর্নধার, দৈনিক যায়যায়দিন পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম (৪০) কে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আপোষের শর্তে জামিন নিয়ে স্ত্রীর সাথে আপোষ না করায় গতকাল রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান জামিন বাতিল করে নজরুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের নজরুল ইসলামের সাথে ২০০৬ সালে ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার রুস্তম আলীর কন্যা পরভীন বেগমের ৫০ হাজারটাকা দেনমহরে বিবাহ হয়। বিবাহের সময় নজরুল ইসলাম ঝালকাঠি আইনজীবী সমিতিতে মহরার হিসেবে কাজ করতো। ২০১২ সালে দাখিল পরীক্ষার সনদ জাল প্রমানিত হওয়ায় আইনজীবী সমিতি নজরুলের মহরার কার্ড বাতিল করে মহরার সমিতি থেকে তাকে বহিস্কার করে। মহররি সমিতি থেকে বহিস্কার হওয়ার পরে নজরুল বরিশালের আঞ্চলিক পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় নাম লেখায় এবং গত প্রায় ৫/৬ বছর পুলিশের একজন উর্ধতন কর্মকর্তার দালাল হিসেবে কাজ করে প্রচুর অর্থের মালিক হন। গত দুই তিন বছর যাবৎ নজরুল তার স্ত্রী পারভীনের ওপর যৌতুকের দাবিতে মানসিক নির্যাতন শুরু করে।

গত ০৪ সেপ্টেম্বর পারভীন বেগম বাদী হয়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করায় নজরুলের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করলে আদালত নজরুলের নামে সমন জারি করেন। সমন পেয়ে নজরুল গত ১২ অক্টোবর আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন । সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আবুল কালাম আজাদ আপোষের শর্তে ১৫ দিনের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। গতকাল ২০ নভেম্বর পর্যন্ত বিগত তিনটি তারিখে স্ত্রীর সাথে আপোষ মিমাংশা না কারায় গতকাল রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান নজরুলের
জামিন আবেদন বাতিল করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নজরুল এবং পারভীনের ১২ বছরের একটি মেয়ে এবং আড়াইমাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পারভীনের অভিযোগ তার স্বামী নজরুল ইসলাম তাদের দাম্পত্য সম্পর্ক বহাল থাকা অবস্থায় অপর এক নারীকে নিয়ে বেআইনিভাবে শহরের আমতলা সড়কের ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews