1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাৎ ডাকাত গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮৮ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কিলকুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে স্থানীয় পুলিশের সহায়তায় রাজাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

রাজাপুরের মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত, অস্ত্র-ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত মো. বিলকু হাওলাদার (৪০)। সে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার ফজলু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, বিলকু একজন কুখ্যাৎ ডাকাত। সে নিজ উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। তার নামে ঢাকায় জুয়েলারীর দোকানে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এক মামলায় যাবজ্জীবনসহ ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। বর্তমানে একটি ডাকাতির মামলা তদন্তাধীন আছে। গ্রেফতারের সময় বিলকুর কাছ থেকে লুন্ঠিত মালামাল ১২ আনা ওজনের সোনার গহনা উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, রবিবার দুপুরে বিলকুকে ঝালকাঠি আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews