1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে চাঁদাবাজীর জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৩৮

  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬১ Time View

রুহুল আমীন তালুকদার :


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)-এর সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে চাঁদা উত্তোলন নিয়ে তিন গ্রামবাসীর লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয়পক্ষের ৩৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারমধ্যে আহত ২৬ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও গুরুতর আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
২৪ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে প্রায় ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, কুড়েপাড়া গ্রামের সাবেক মেম্বার শাহনুর মিয়া, মোরাদ মিয়া, কবির মিয়া, মোরছালিন, তানজিল, তারিকুল, সামু, খলিল, হাসান মিয়া, তরং গ্রামের রনিক, সম্রাট তালুকদার, লোকমান, নজির, রুকন, আনেয়ার হোসেন। তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)-এর নামে নদীতে চলাচলকারী নৌযান থেকে গত দুই মাস যাবৎ চাঁদা তুলে আসছে তরং ও নয়াবন্ধ গ্রামের সামাদ ও রিফাত এর সহযোগীরা। গত কয়েকদিন আগে বিআইডব্লিউটি-এর লিজ গ্রহিতা আশ্ররাফুজ্জামান রনির প্রতিনিধি অলি আহমদ তাদেরকে বাতিল করে মন্দিয়া গ্রামের সাজিনুর মেম্বারের ছেলে জিলানী গংদের চাঁদা তুলার দায়িত্ব দেয়া হয়। এনিয়ে সামাদ, রিফাত ও লিজ গ্রহিতা আশ্ররাফুজ্জামান রনির প্রতিনিধি অলি আহমদ এর মধ্যে ফেসবুক ও মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি ধামকি চলে আসছিল। এরই জের ধরে গত ২৩ অক্টোবর রবিবার বিকালে সাজিনুরের ছেলে জিলানী, সামাদ তালুকদারকে মোবাইল ফোনে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
২৪ অক্টোবর সোমবার সকালে বাজারে তরং গ্রামের সামাদ তালুকদার ও শিবরামপুর গ্রামের আকিক মড়লের মধ্যে এনিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তরং, শিবরামপুর ও কুড়েপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শ্রীপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে তাহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে শ্রীপুর বাজারের ব্যবসায়ীরা ভয়ে তাদের দোকান পাট বন্ধ করে দেয়। বাজারের বেশ কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে এলাকায় তমতমে অবস্থা বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা রোধে বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
পাটলাই নদীর বিডব্লিউটিএর ইজারাদার আশ্রাফুজ্জামান রনির বলেন, গত ২ মাস যাবৎ রিফাত ও সামাদ এর সহযোগীরা নদী থেকে ইজারার নামে চাঁদাবাজী করেছে। বিষয়টি জানতে পেরে ক’দিন আগে তাদেরকে আমার এখান থেকে বিদায় করে দিয়েছি। আজকে শ্রীপুর বাজারে যে সংঘর্ষ হয়েছে এটা তাদের ব্যক্তিগত বিষয়। এই মারামামারির সঙ্গে আমার বা বিআইডব্লিউটি-এর ইজারার কোন ধরনের সমপৃক্ততা নেই।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়মতন্ত্রে এনেছে। বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews