জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় করেছেন নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস।
শনিবার সকাল ১১টায় উপজেলা পৌর আওয়ামীলীগ কার্যালয়ে (লক্ষীপাশা) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র সৈয়দ মসিযূর রহমান, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, ভাইচ চেয়ারম্যান মো: কামাল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইচ চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো: মনজুরুল করিম মুন, উপজেলা পৌর আ.লীগের সভাপতি কাজী বনি আমিন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জয়পুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. আখতার হোসেন, মো. সাজ্জাদ হোসেন মুন্না, শিকদার সাহাবুদ্দীন সাবু,লোহাগড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো: ফরিদ শেখসহ আ.লীগের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে নড়াইল জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাট. সুবাস চন্দ্র বোস কে আ.লীগের নেত্রী বৃন্দ ফুল দিয়ে বরন করে নেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।