1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নারীসহ আহত-৭

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৯৫ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আপন ভাইয়ে ভাইয়ে জমির ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১অক্টোবর) সাড়ে ১১ টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বাড়ৈবাড়ি গ্রামের সরদারবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে নূরে আলম (৬০), তার স্ত্রী কাওসার বেগম (৫২), ছেলে রিপন সরদার (২৬) ও আব্দুল্লাহ (২২) রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অপর পক্ষের কবির, হক ও তার বোন রমিসা বরিশাল শেবাচিমে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে নূরে আলম ও রিপনের মাথা ফেটে গুরুত্বর আহত হয়েছেন।

আহতদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নূরে আলম ও তার ছোট ভাইদের সাথে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে স্থানীয় শালিশদার উভয় লোক নিয়ে শালিশ বৈঠক করে এবং শীগ্রই রোয়েদাদ দিবে বলে ঘোষণা দিয়ে চলে যাওয়ার পরে জমির ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে নূরে আলমের ছোট ভাই হক, কবির, মোস্তফা, ফেরদৌস, মিলনসহ ১০/১৫ জন মিলে নূরে আলমসহ তার স্ত্রী-সন্তানদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে কবির সরদার জানান, এ বিষয়টি ভাই ভাই নিজেরা নিজেরা। স্থানীয় মেম্বরের মাধ্যমে নিজেরা ম্যানেজ করে নিবো। তিনি জানান, এ ঘটনায় হক, কবির ও তার বোন রমিসাসহ কয়েকজন আহত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান জানান, উভয় পক্ষ শালিশ মান্য করলে কয়েক দফায় বৈঠক হয়। শনিবারও বৈঠক হয়েছে এবং শালিশদারদের সিদ্ধান্ত উভয় পক্ষ মান্য করেছে কিন্তু শালিশদাররা চলে আসার পর উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews