এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ–
২৮ সেপ্টেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে থানা পুলিশ ।
বুধবার সকালে (আনুমানিক ৮ ঘটিকায়) থানা পুলিশের একটি দল উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা হীরারকুটি গ্রামে বিশিষ্ট পরিবারিক মাদক কারবারির বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল দুই মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত নারীর বসতবাড়ির দক্ষিন দূয়ারী রান্নাঘরের উপরের চালায় বিশেষ কায়দায় রক্ষিত, ১০০ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করে। আটককৃতরা হলেন ধনীগাগলা হীরার কুটি গ্রামের মোছাঃ জেমি খাতুন, মোছাঃ জয়গুন বেওয়া। অত্যন্ত সুচতুর এই পরিবার দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন মর্মে জনশ্রুতি আছে। তাদের ধরতে বেশকিছু দিন ধরে পুলিশের চৌকশ টিমের প্রযুক্তি ও কৌশলে হাতেনাতে আটক করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে তাদেরকে হাজির করা হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।