1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার রহমান (৩৫)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন লোহাগড়া থানা পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভাধীন রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি উপজেলার চাচই ধানাইড় গ্রামের মো. খোকন মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় আদালত কতৃক মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. ফসিয়ার রহমান দীর্ঘদিন পলাতক থাকার পর পৌরসভাধীন রামপুর এলাকায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্বাবেধানে থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. মিকাইল হোসেন ও (এএসআই) বাচ্চু শেখসহ সঙ্গীয় ফোর্স পৌরসভাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফসিয়ার রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গত সোমবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে নড়াইল জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ২০১২ সালের একটি হত্যা মামলায় মো. ফসিয়ার রহমানের বিরুদ্ধে ০১-১২-২০২১ তারিখে নড়াইলের একটি বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হত্যার দায়ে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মৃত্যদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews