1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাই নিহত

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে বড় ভাইকে। শুক্রবার রাতে কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই ফিরোজ আলম (৪৭) রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন কাঁঠালিয়া গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা ভোগ করে গত বছর বাড়িতে আসেন। বাড়ি আসার পর থেকে এক বছর ধরে জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া হতো। এরই জেরে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বড়ভাইয়ের স্ত্রী রানী বেগম। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়।

নিহত ফিরোজের স্ত্রী রানী বেগম জানান, একজনকে হত্যা করে যাবজ্জীবন সাজা ভোগ করেও ভালো হতে পারেনি রুহুল। সে বাড়িতে আসার পর থেকেই আমার স্বামী ও আমাদের সঙ্গে ঝগড়া করতো। মেরে ফেলার হুমকিও দিয়েছিল। ওর জমি ওকে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের জমির দিকে নজর রয়েছে তাঁর। দুই ভাইয়ের মধ্যে প্রায়ই এ নিয়ে কথার কাটাকাটি হতো। এখন আর আমার স্বামী কথা বলবে না। চির দিনের মতো তাঁর মুখ বন্ধ করে দিয়েছে রুহুল। আমি স্বামী হত্যার বিচার চাই।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews