1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নিয়ামতপুরে আসন্ন শারদীয় দূর্গা উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ Time View

মো নাহিদ হাসান নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়নে আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২২ যথাযোগ্য মর্যাদায় ও শান্তি-শৃংখলা ভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২১ সেপ্টেম্বর ভাবিচা ইউনিয়ন পরিষদে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কর্মতুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: ওবায়দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুশিত কুমার সরকার, ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য মোঃ রুহুল আমিন, ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ মেহেদী হাসান মামুন, ৭ নং ওয়ার্ড সদস্য মামুনুর রশিদ ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আনজুয়ারা বিবি সহ ১১ টি পূজা মন্ডপের সভাপতি বৃন্দ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুল হক বলেন, আমাদের যেমন বছরে দুইটা ঈদ তেমনি আপনাদের এই শারদীয় দুর্গাপূজা, আমাদের যখন ঈদ আসে তখন বাংলাদেশের ১৮ কোটি মানুষ আনন্দ উৎসবে ভাসি, আবার যখন দুর্গাপূজা আসে ঠিক ১৮ কোটি মানুষই আমরা উৎসব করি, ধর্ম যার যার উৎসব সবার, তিনি আরো বলেন আপনাদের কাছে অনুরোধ করছি পূজা মন্ডপে মাইক টা যেন উচ্চ সরে না বাজে, আর আজান নামাজের সময় আপনারা খেয়াল রাখবেন, বিগত দিনে দেখেছি আযানের সময় সূচি আপনাদের মন্ডপে টাঙ্গানো থাকে এ বিষয়টি আপনারা একটু খেয়াল করবেন। আলোচনা ও মতবিনিময় শেষে আলহাজ্ব মোঃ ওবায়দুল হক, চেয়ারম্যান, ৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩নং ভাবিচা ইউনিয়নের ১১টি পূজা মন্দিরের সভাপতিদের হাতে ১৫০০ টাকা করে মোট ১৬ হাজার ৫০০ টাকা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews