1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

পাটগ্রামে বাল্যবিয়ের অভিযোগে বাবা-ছেলেকে কান ধরিয়ে উঠবস ও টাকা নেওয়ার অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৩ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাল্যবিয়ের অভিযোগ তুলে বর ও তার বাবাকে প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস কারানোর ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে রাকিবুল হাসান আশরাফী সোহেল (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সম্মানহানীকর এ ঘটনার বিচার চেয়ে লালমনিরহাটের পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফজলুল হক। অভিযুক্ত রাকিবুল হাসান পাটগ্রাম উপজেলার সরকারেরহাট এলাকার মৃত নুরুল হক আশরাফীর ছেলে।

ভুক্তভোগী ফজলুল হক একই উপজেলার বাউরা ইউনিয়নের হোসেনবাদ এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী ফজরুল হকের ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে একই উপজেলার সরকারেরহাট এলাকার আজিজুল ইসলাম অলির মেয়ের বিয়ে ঠিক হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিয়ের চুড়ান্ত দিনে কনের বয়স অপ্রাপ্ত হওয়ায় পরবর্তিতে প্রাপ্ত বয়স্ক হলে তাদের বিয়ে হবে মর্মে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়।
এদিকে বাল্যবিয়ে হচ্ছে এমন খবর শুনে স্থানীয় সরকারেরহাট এলাকার রাকিবুল হাসান আশরাফী সোহেল ওই কনের বাড়িতে গিয়ে বরসহ সবাইকে আটক করেন। বাল্যবিয়ে না দেওয়া ও যৌতুক নেবেন না বলে বরপক্ষকে শপথ করান তিনি। এ সময় বর, বরের বাবা ও ঘটককে কান ধরিয়ে উঠবস করান সোহেল। সেই দৃশ্য তিনি নিজের ফোনেও ভিডিও করে রাখেন।

এর পর তাদের কান দরিয়ে উঠবস করার ভিডিও ছড়িয়ে দিবেন বলে হুমকী দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন সোহেল। সম্মান বাঁচাতে শনিবার (১৭ সেপ্টেম্বর) বাধ্য হয়ে সোহেলকে ৩০ হাজার টাকা দেন বরের বাবা। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি সেই ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে নেট দুনিয়ায় মুহুর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় বিচার চেয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে রাকিবুল হাসান আশরাফী সোহেলকে অভিযুক্ত করে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বরের বাবা ফজলুল হক।
বাদি ফজলুল হক বলেন, ক্ষমতার জোরে আমাদের আটক করে সোহেল অনেক গালমন্দ করেছেন। এক পর্যয়ে তিনি সবার সামনে আমাদের কান ধরিয়ে উঠবস করিয়েছেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে টাকা নেন। এর পরেও তিনি সেটি ভাইরাল করে দেন। এখন সবাই ভিডিওটি দেখে আমাদের বাজে কথা বলছেন। লজ্জায় আমরা বাবা-ছেলে আত্মহত্যা করতে চেয়েছিলাম। বাধ্য হয়ে থানায় বিচার দিয়েছি।
রাকিবুল হাসান আশরাফী সোহেল বলেন, ভিডিওটা আমার অগোচরে ফেসবুকে গেছে। তা আমি দ্রুত ডিলেট করি। আমি এ বিষয়ে কোন পক্ষের কাছে টাকা দাবি করিনি। ৩০ হাজার টাকা মেয়ের বিয়ের অনুষ্ঠানের খরচ হিসেবে ক্ষতি পূরণ মাত্র।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews