1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ Time View

নড়াইলে সুধীজনদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ
নড়াইল বিভিন্ন সুধীজনের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রবিবার কালিয়া থানা পুলিশের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল, নড়াইল।
পুলিশ সুপার মহোদয় কালিয়া থানায় উপস্থিত হলে কালিয়া থানা পুলিশের পক্ষ থেকে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, থানাকে জনগণের আস্থা, নির্ভরতা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।
এ সময় তিনি জুয়া ও মাদক নির্মূলকরণ, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে পুলিশের আইনগত কার্যক্রমের গতিশীলতা আরো বৃদ্ধি করতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এছাড়া তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন এবং সকলে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনিক লোকজন, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব ওহিদুজ্জামান হীরা, মেয়র, কালিয়া পৌরসভা; জনাব তপন কুমার দাস, অধ্যক্ষ, শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ, কালিয়া; জনাব বাবু কৃষ্ণপদ ঘোষ; চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালিয়া; জনাব অশোক ঘোষ, সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদ, কালিয়া; জনাব শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা ইমাম পরিষদ, কালিয়া; জনাব মশিউর রহমান মিঠু, সভাপতি, উপজেলা প্রেসক্লাব, কালিয়া; জনাব ইব্রাহিম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালিয়া; জনাব হোসনে আরা মিলি, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালিয়া; কালিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষকমন্ডলী; প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও কালিয়া থানা পুলিশের সকল পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews