1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে জাল টাকা দিয়ে ধারের টাকা পরিশোধের অভিযোগ

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সুবর্ণার ধারের টাকা জাল টাকার নোট দিয়ে বিউটি পরিশোধ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৬সেপ্টেম্বর) বিকালে পুলিশ উভয় পক্ষের পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসে। তারা হলেন বিউটি মিস্ত্রী, বিপুল হালদার, বিপ্লব হালদার, সুবর্ণা হালদার, সাইফুল খান।

রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, নৈকাঠির ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে গত পাঁচ মাস পূর্বে একই এলাকার জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী বিউটি মিস্ত্রী ১৭ হাজার টাকা ধার নেন। গত ১৫ দিন পূর্বে বিউটি ঐ টাকা পরিশোধ করেন সাথে আরো ৫ হাজার পুরাতন টাকার নোট পরিবর্তন করে নতুন টাকা দেয় সুবর্ণাকে। সুবর্ণা না বুঝে টাকা রেখে দেয়। গত সোমবার ঐ টাকা থেকে সুবর্ণা একটি পাঁচশত টাকার নোট নিয়ে দোকানে যান। দোকানদারের কাছ থেকে সুবর্ণা জানতে পারেন পাঁচশত টাকার নোটটি জাল। তখন তার বাসায় রাখা আরো একুশ হাজার পাঁচশত টাকা যাচাই করে তাও জাল নোট বলে সন্দেহ করেন সুবর্ণা। পরে বিষটি স্থানীয় চেয়ারম্যানকে জানান সুবর্ণা। বিউটি এর আগেও ইসলামি ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার ব্যবহার করেছিল বলেও স্থানীয়রা জানান।

এ ব্যাপারে বিউটি মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান ঐ টাকা গুলো পার্শ্ববর্তী কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ নেয়া হয়েছে।

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যস্থাপক মো. জুয়েল তালুকদার জানান, নগদ নয়, আমরা ব্যাংকে চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি।

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফা কামাল জানান, প্রকৃত অপরাধী বের করতে মঙ্গলবার (৬সেপ্টেম্বর) বিকালে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews