1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নওগাঁর নবাগত পুলিশ সুপার মহোদয়কে সংবর্ধনা জানালেন জেলা রোভার নেতৃবৃন্দ

  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ Time View

মো নাহিদ হাসান নওগাঁ জেলাঃ

নওগাঁর নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন নওগাঁ জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আজ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক কে এই সংবর্ধনা জানানো হয়েছে।

উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন প্রফেসর মোঃশরিফুল ইসলাম খান,অধ্যক্ষ মোঃসিদ্দিকুর রহমান (সহ-সভাপতি জেলা রোভারেরর নওগাঁ), জনাব মোঃমোফাখ্খার হোসেন খান (কমিশনার নওগাঁ জেলা রোভার),কিংবদন্তী সম্পাদক ও সহকারি অধ্যাপক জনাব মো.নাসিম আলম, জনাব মোছাঃ রেশমা পারভীন,সহঃকমিশনার যুগ্ম সম্পাদক,জনাব মোঃ মামুনূর রশিদ,ডি.আর.এস.এল জান্নাতুল ফেরদৌসী সহ কমিটির অনান্য সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানেরর আর.এস.এল বৃন্দ।সহযোগিতা করেছেন,মো.মাহফুজুর রহমান,জেলা প্রতিনিধি,নওগাঁ।

একনজরে সন্মানিত পুলিশ সুপার মহোদয় এর কর্মময় জীবনের ইতিহাসঃ-

জনাব মুহাম্মদ রাশিদুল হক ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশের মাতৃভূমি সারদায় ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে রাজশাহী জেলায় এএসপি প্রবেশনার হিসেবে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়ের স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি সিনিয়র এএসপি ঈশ্বরদী সার্কেল হিসেবে যোগদান করে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, আইভোরিকোস্ট এবং মালিতে কাজ করে তার কাজের স্বীকৃতিস্বরূপ ২ বার ‘জাতিসংঘ পদক’ লাভ করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ফিরে তিনি কয়েক মাস হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন এ সড়ক অবরোধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । এরপর তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নওগাঁ জেলা পুলিশে যোগদান করে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা সিটিএসবি তে অত্যন্ত বিশ্বস্ততার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ।

এর আগে নওগাঁর পুলিশ সুপার (অতিরিক্তি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রকৌশলী আবদুল মান্নান মিয়াকে বিদায় জানানো হয়েছে। গত বুধবার (২৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগতভাবে বিদায় দেয়া হয় বিদায়ী এই পুলিশ সুপারকে। উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরের ৯ তারিখে নওগাঁর পুলিশ সুপার হিসাবে যোগদান করেছিলেন আবদুল মান্নান মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews