1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে মসজিদ কমিটির সহ-সভাপতি কর্তৃক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লাঞ্চিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২০১ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মসজিদ কমিটির সহ-সভাপতি কর্তৃক কার্যনির্বাহী সদস্য লাঞ্চিত করার ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। রাজাপুর উপজেলা সদরের রাজাপুর বাজার মদিনা জামে মসজিদে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ (৭১) এর সাথে এ ঘটনা ঘটে। রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে আব্দুল ওয়াহেদ।

সরেজমিনে মুসল্লিরা ও ভূক্তভোগী আব্দুল ওয়াহেদ জানান, গত মঙ্গলবার ঐ মসজিদে দুইজন তাবলীগ জামাতের লোক আসেন এবং রাত্রি জাপন করেন। তাদের খেদমতে আব্দুল ওয়াহেদ রাতে মসজিদে থাকেন। ঐ মসজিদের সহ-সভাপতি স্থানীয় মৃত মোসলেম আলী হাওলাদারের ছেলে মাহবুবুল আলম কবির বুধবার ফজরের নামাযের সময় মসজিদে এসে মসজিদে থাকার কারণে আব্দুল ওয়াহেদকে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যয়ে কবির ওয়াহেদের দাড়ি দরে টেনে তাকে মসজিদ থেকে বের করে দেয়।

মুসল্লিরা আরো অভিযোগ করেন, কবির এর আগেও এ রকম ঘটনা একাধিক বার ঘটিয়েছে। যাহার উপযুক্ত কোন বিচার না হওয়ায় তিনি এরকম ঘটনা বার বার ঘটাচ্ছেন।

এ ব্যাপরে অভিযুক্ত মো. মাহবুবুল আলম কবির বলেন, আমি আব্দুল ওয়াহেদকে ঐ ভোরে কয়েকটা প্রশ্ন করেছি সে আমার প্রশ্নের কোন উত্তর দেয়নি। তার সাথে আমার এর বেশি কিছুই হয় নায়।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে গতকাল বুধবার মাগরীবের নামাজ শেষে মসজিদে বসে ছিলাম। মুসল্লীদের উত্তেজনার কারণে মুলতবি করা হয়। পরবর্তীতে আবার বিষয়টি নিয়ে বসা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews