1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে অবৈধভাবে রাসায়নিক সার মজুতের দায়ে ব্যবসীয়র জরিমানা

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৭২ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
৩ আগস্ট বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংকট সৃষ্টির লক্ষে অবৈধ মজুদ করার অপরাধে এক সার ব্যবসায়ীর গুদাম ও বাড়ী তল্লাশী করে ২৯৯ বস্তা রাসায়নিক সার উদ্ধার করে দাম বৃদ্ধির আগের দামে জনগণের মাঝে বিক্রি করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা পুলেরপাড় বাজারের আকাশ ফার্টিলাইজার এর সত্বাধিকারী মিজানুর রহমানের গুদাম এবং বাড়ীতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানের সময় পুলের পাড় বাজারস্থ ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে আমদানি করা ৫০ বস্তা টিএসপি, ৫২ বস্তা ডিএপি, বিএডিসির কাগজপত্র বিহীন ৫৫ বস্তা ডিএপি ও ৫২ বস্তা এমওপি সার উদ্ধার করে। পরে ওই ব্যবসায়ীর বসতবাড়ী তল্লাশী করে শয়ন কক্ষ থেকে দাম বৃদ্ধির আগের কেনা ৯০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধাকৃত সারের আনুমানিক মুল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফুলবাড়ি উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন সহ উপ- সহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস বলেন, উদ্ধারকৃত সার দাম বৃদ্ধির পুর্ব মুল্যে জনগণের মাঝে বিক্রি করা হয়েছে। এছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক রাখার অপরাধে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ওই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews