1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাটে সময় টিভির ভুয়া সাংবাদিক দুই কেজি গাঁজাসহ আটক

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২১১ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি.

লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং চলাকালে সময় টেলিভিশনের পরিচয় দানকারী এক ভুয়া সাংবাদিককে দুই কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজার পাশে এই ভুয়া সাংবাদিক আটক হয়।

জানা গেছে, গাঁজাসহ আটককৃত ভুয়া সাংবাদিকের নাম জসিম উদ্দিন (৩১)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কালেমৌজা এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।

জানা যায়, দুপুরে তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং চলাকালে একজন মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে টোল প্লাজা পার হওয়ার চেষ্টা করে। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও চেকিং করা হয়। এসময় তার গাড়িতে থাকা একটি সাদা রঙের বাজার করা ব্যাগে দুই কেজি গাঁজা ও গলায় একটি সময় টেলিভিশনের আইডি কার্ড ঝুলানো অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশ।

আইডি কার্ডটি সন্দেহজনক হওয়ায় যাচাই করে ভুয়া বলে জানতে পারে পুলিশ। ভুয়া সাংবাদিক জসিমের নিকট উদ্ধার হওয়া আইডি কার্ডটিতে কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার পদবিসহ সময় টিভির নাম এবং আইডি কার্ডের মেয়াদ ১ জানুয়ারি ২০৩০ পর্যন্ত উল্লেখ করা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভুয়া সাংবাদিককে দুই কেজি গাঁজা, একটি পালসার মোটরসাইকেল ও একটি সময় টিভির ভুয়া আইডি কার্ডসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews