সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।
এসআই (নিঃ) মোঃ আব্দুল গাফ্ফার শেখ, সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ লতিফর রহমান, এএসআই (নিঃ) মোঃ আল আমিন, এএসআই (নিঃ) মোঃ রতন আলী অভিযান চালিয়ে ২০ জুলাই রাত ১১:৪৫ ঘটিকার সময় কালাই থানাধীন মাত্রাই বাজারস্থ মাত্রাই উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের গেট এর সামনে পাকা রাস্তার উপর হইতে হেরোইন সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীরা হল, মোঃ সাগর আলী (২৫), পিতা- মোঃ আমানুল্লাহ আমান, সাং- কুসুমসাড়া, মোঃ হারুনুর রশীদ (২৯), পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং- মাত্রাই উত্তরপাড়া, মোঃ মোজাফ্ফর হোসেন (৫১), পিতা- মৃতঃ মফছের আলী, সাং- পুনট পূর্বপাড়া, সর্ব থানা- কালাই, জেলা- জয়পুরহাট।
এসময় তাদের সাথে থাকা ০১.৩০ (এক দশমিক ত্রিশ) গ্রাম হেরোইন, মূল্য অনুমান- ৩,৯০০/- (তিন হাজার নয়শত) টাকা জব্দ করা হয়েছে ।
আটককৃতদের বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-২৪, তারিখ- ২১/০৭/২০২২ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণী ৮(ক) । কালাই থানার অফিসার ইনচার্জ তথ্য টি নিশ্চিত করেছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।