1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুলাউড়ায় মার্বেল খেলাকে কেন্দ্র করে যুবকের উপর হামলা

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৫০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ৮ নং রাউৎগাও ইউনিয়নে মার্বেল খেলাকে কেন্দ্র করে হামলায় উক্ত ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবকের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।

গত ১৭ জুলাই ২০২২ তারিখ রবিবার রাত অনুমানিক রাত ১০ ঘঠিকার সময় রাউৎগাও পীরের বাজার হইতে বাড়ি যাওয়ার পথে আব্দুল্লাহ আল মামুন হৃদয় কে একা পেয়ে পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে , রাসেদ মিয়া (২০), সামাদ মিয়া(২৫), আয়েছ মিয়া (৩৫), আয়াত মিয়া (৩৬), বাবুল মিয়া (২৫), সুরত মিয়া (৫৫), গং

এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন হৃদয়ের মা মোছাঃ নাজমা আক্তার বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের কথা উল্লেখ করে এ প্রতিবেদকের কাছে বলেন, আব্দুল্লাহ আল মামুন হৃদয় ও রাসেদ মিয়া (২০) এর সাথে মার্বেল খেলা নিয়ে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয় সেই সময় তাৎক্ষণিক আশপাশের মানুষ সেটা মিমাংসা করে দেন।

উক্ত বিষয় নিয়ে রাসেদ মিয়া (২০) আক্রোশ্বানিত থাকে এবং গত ১৭ জুলাই ২০২২ তারিখ রবিবার রাত অনুমান ১০ ঘটিকায় আমার ছেলে আব্দুল্লাহ আল মামুন হৃদয়কে একা পেয়ে রাউৎগাও পীরের বাজার থেকে বাড়ি ফিরার পথে, পীরের বাজার রেলগেইট পৌছেলে উপরে উল্লেখ ব্যাক্তিরা মিলিত হয়ে পূর্বপরিকল্পিত ভাবে দা, লোহার রড, লাঠি সোটা সহ বিভিন্ন বেইনি অস্ত্রস্বত্র হাতে নিয়ে পথরোধ করে হামলা চালায়। রাসেদ মিয়া (২০) হাতে দা নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় ছেদ মারলে আব্দুল্লাহ আল মামুন হৃদয় হাত দিয়া তা ফেরানোর চেষ্টা করায় হাতের হাড় ভেঙ্গে গিয়ে মাঠিতে পড়ে যায়। সেই অবস্থায় মিলিত সবাই লোহার রড, দা, লাঠি, সোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা চালাতে থাকে, পরে মৃত্যু ভেবে সেখানেই ফেলে রেখে তাহারা চলিয়া যায়।

পরবর্তীতে রাস্থায় চলাচলকৃত লোকজনেরা উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর করেন৷ বর্তমানে আমার ছেলে আব্দুল্লাহ আল মামুন হৃদয় কিছুটা সুস্থ হওয়ায় আমি তাহার মাতা মোছাঃ নাজমা আক্তার বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করি।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো.সালেহ আহমেদ এর মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন না ধরার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews