1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম প্রতিকারে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪৫৬ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীর অভিভাবকরা।

মঙ্গলবার (১৯জুলাই) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা।

মানববন্ধনে পূর্ব সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবি ক্ষমতার অপব্যবহার, দায় সাড়া দায়িত্ব পালন, সময়ের ব্যাপারে উদাসীনতা, বিদ্যালয়ের অপরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপকরণ সংকট, শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট বাড়িতে নিয়ে যাওয়াসহ আরও অনেক অভিযোগ তুলে ধরেন অভিভাবকরা।

একশত বিশজন শিক্ষার্থীর পাঠদানের জন্য মোট সাতজন শিক্ষক দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ে মোট একশত বিশজন শিক্ষার্থী থাকলেও সরেজমিনে গিয়ে ত্রিশজনের বেশি শিক্ষার্থী দেখা যায়নি।

এডহক কমিটির সভাপতি, সম্পাদক, আহবায়ক এবং সদস্য সচিব ছাড়া অন্য কারো সাথে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সংযোগ নেই।

ওই স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, আমাদের সবমিলিয়ে শতকরা প্রায় ৭৮ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসে।

শিক্ষকদের তথ্য অনুযায়ী একশত বিশজন শিক্ষার্থী থাকলেও স্কুলের হাজিরা খাতায় শিশু বিকাশ (প্রাক-প্রাথমিক) থেকে পঞ্চম শ্রেণির হাজিরা খাতায় সর্বমোট একশত দশজন শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে।

পুর্ব সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবি বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পর স্কুল খুলতে না খুলতেই আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করে অভিযোগ দেওয়া হয়েছে। স্কুলে উপকরণ সংকট আছে, সেটি সমাধানের জন্য উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews