জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১২ জুলাই মঙ্গলবার ফুলবাড়ীতে সাঁতার কাটতে গিয়ে মুইন(১১) নামের ৫ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের বারোমাসিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ওবাইদুল হকের ছেলে ও বালারহাট সাফল্য কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী খেলার সাথীদের সাথে বাড়ির পাশের বারোমাসিয়া নদীতে সাঁতার শিখতে যায় শিশু মুইন। সাঁতার শেখার একপর্যায়ে তীব্র স্রোতে ডুবে যায় সে। খেলার সাথীরা তাকে খুঁজে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে নদীতে খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হাসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।