রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাটগ্রাম সরকারি কলেজ ও দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আহসান হাবিব ললাট।
শুভেচ্ছা বার্তায় আহসান হাবিব ললাট বলেন, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আযহা আমাদের ধারে সমাগত। ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে শোষণমুক্ত সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হওয়ার সুযোগ সৃষ্টি করে।
আহসান হাবিব ললাট আরো বলেন, বাংলাদেশের মানুষ এমন এক সময় পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছে যখন দেশের একাংশে চলছে বন্যা,
সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সাফল্য দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু উদ্বোধনের মহা আনন্দ।
আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা এবারের ঈদ। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি।
পবিত্র কোরআনের সুরা হজ্ব এর ৩৭নং আয়াতে বলা হয়েছে- ‘আল্লাহতায়ালার দরবারে কোরবানীর পশুর মাংস কিংবা রক্ত কিছুই পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া তাঁর কাছে পৌঁছায়। এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো-এজন্য যে, তিনি তোমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আর সুসংবাদ দাও সৎ কর্ম পরায়ণদের।
ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক পাটগ্রাম উপজেলা সহ দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে দেশগড়ার প্রত্যয়ে প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন- আমরা গ্রহণ করি শপথ।
ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তিও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও মেলবন্ধন। তিনি পাটগ্রাম সরকারি কলেজ সহ দেশের সকল জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সিলেট, কুড়িগ্রাম সহ দেশে বন্যা কবলিত মানুষের পাশে ছাত্রলীগের নেতাকর্মীসহ সামর্থ্যবান ব্যক্তিদের বানভাসী অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করার জন্য অনুরোধ জানান। সেই সাথে সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা থেকে নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত থাকুন। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করার অনুরোধ জানিয়েছেন আহসান হাবিব ললাট
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।