1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক

  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৩৯ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলর লোহাগড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। ।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮টি মোটরসাইকেল।
আটককৃতরা হলো আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ (৩৯), একই উপজেলার বাজরা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম জিসান (১৪), মফিজুল হকের ছেলে ইমদাদুল হক মিলন (৩৫) ও লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কবির সরদারের ছেলে ফসিয়ার সরদার (২৮)।
গত মঙ্গলবার ২-৩০ মিনিটে লোহাগড়া থানার হলরুমে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম (প্রশাসন ও অর্থ) ।
ব্রিফিংয়ে তিনি জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মিঠাপুর লাহুড়িয়া গামী ঝামারঘোপ বাজারস্থ মুরাদের চায়ের দোকানের সামনে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় কামাল শেখ ও মঞ্জুরুল ইসলাম জিসান কে আটক করে তাদের নিকট থেকে দুটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে।
এসময় আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কবির সরদারের ছেলে ফসিয়ার সরদার এর নিকট থেকে একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ফসিয়ার সরদারের দেয়া তথ্যমতে আরও দুটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ফরিদপুর জেলার বাদুরা গ্রামের মফিজুল হক এর ছেলের নিকট থেকে একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয় অভিযানে সর্বমোট আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews