1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় মামলা

  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২১৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ধায়ের করা হয়েছে।

আজ সোমবার (৪ জুলাই) সকালে ভূক্তভোগীর বাবা বাদী হয়ে ঝালকাঠি বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৫৫/২২)। অভিযুক্তরা হলো উপজেলা সদর ইউনিয়নের মৃত আশ্রাব আলী খলিফার ছেলে শফিক খলিফা (৩২), মৃত আইউব আলীর ছেলে মিজান (৩৫), মৃত আশ্রাব আলী খলিফার ছেলে আঃ রাজ্জাক (৩৬)।

মামলা সূত্রে জানাগেছে, ঐ পরীক্ষার্থীকে পথে ঘাটে দীর্ঘদিন থেকে অশ্লিল অঙ্গভঙ্গী করে আসছেন শফিক। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূক্তভোগী এসএসসি পরীক্ষার্থী তার বসতঘরে একা থাকায় শফিক তার সহযোগী মিজানকে নিয়ে ভূক্তভোগীর বাড়িতে যায়। শফিক ঘরের মধ্যে প্রবেশ করে ভূক্তভোগীকে ধর্ষণ চেষ্টা চালায় আর মিজান সামনে পাহাড়ায় থাকে। এ সময় ভূক্তভোগীর ডাকচিৎকারে পাশের ঘর থেকে ভূক্তভোগীর মা ছুটে আসলে তাকেসহ ভূক্তভোগীকে এলোপাথারী কিল-ঘুশি, থাপ্পর, লাথি মারে শফিক ও মিজান। এতে ভূক্তভোগী পরীক্ষার্থী ও তার মা ছেচা- ফুলা রক্তাক্ত জখম হয়।

স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওয়ানা হলে পথে শফিকের বড় ভাই রাজ্জাক উল্লেখিত ঘটনায় কোন আইনী ব্যবস্থা নিলে রাতের আধারে ঘরে আগুন দিয়ে পোড়াইয়া মারার হুমকি দেয় ভূক্তভোগীকে। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

অভিযুক্ত মিজান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, শফিকের সাথে ভূক্তভোগীর সম্পর্ক ছিল। ঐ দিন মহিলা মহিলা মারমারি হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এখন পর্যন্ত আদালতের কোন আদেশ থানায় আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews