জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০২ জুলাই শনিবার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার ভোররাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন রাজিবপুর থানা পুলিশ।
জানাগেছে রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান চেক সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হয় জামালপুরের বকশীগঞ্জ আমলি আদালতে। পরে মামলাটি কুড়িগ্রাম আদালতে আসলে আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে শনিবার ভোররাতে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজারুল ইসলাম চেক জালিয়াতির মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।