রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় তিনদিন ধরে বিয়ের দাবিতে অনশনে বসেছে এক যুবতী।
জানা যায় ইসরাত জাহান রিয়া(১৮) নামে এক যুবতী বিয়ে না করা পর্যন্ত সে বাড়িতে অবস্থান করবেন বলে প্রেমিকা দাবী করে আসছেন গত তিন দিন থেকে।
গত মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টায় কিশোরগঞ্জ থেকে এসে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া ধওলাটারী গ্রামের মোস্তাফিজুর মোস্তাকিনের বাড়িতে অনশন করছে ওই যুবতী।
মোস্তাফিজুর মোস্তাকিন(২২) উপজেলার দইখাওয়া ধওলাটারী গ্রেমের আমির আলী ছেলে। সে ঢাকা সভার এলাকার গার্মেন্টস কর্মী ছিলেন।
ওই যুবতী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খাকসি গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। সে ঢাকা সাভার এলাকার গার্মেন্টস কর্মী।

অনশনরত ওই যুবতী জানিয়েছেন, এক বছর ধরে গার্মেন্টসের চাকরি করার সুবাদে পরিচয় হয় মোস্তাকিনে সাথে, এর পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তুলে। বিয়ে করবেন বলে সে বিভিন্ন ভাবে ঘুরাতে থাকে। এরপর সে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। আমি তার ঠিকানা সংগ্রহ করে তার বাড়িতে বিয়ের দাবিতে আরও দুইবার অবস্থান করলে তারা আমার সাথে প্রতারণা করে বাড়িতে পাঠিয়ে দেয়। প্রতারণার শিকার হয়ে মোস্তাকিনের বাড়িতে আবারও এসেছি বিয়ের দাবিতে। আমি কোন কিছুই বুঝিনা আমি তাকে বিয়ে করবো। আমাকে বিয়ে না করলে আমি আইনের আশ্রয় নিব। বিয়ে ছাড়া বাড়ি ছাড়বো না।
ঘটনার পর থেকে প্রেমিক মোস্তাফিজুর রহমান মোস্তাকিন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মোস্তাকিন এর বাবা আমীর আলী জানান,এ ঘটনায় আমি কিছুই জানিনা, আমার বাড়িতে একটি মেয়ে তিনদিন ধরে অবস্থান করছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম জানান, ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।