1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

অর্থ হাতিয়ে নেওয়ার অভিযােগে এনজিও’র ২ কর্মকর্তা গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৫৯ Time View

সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজলায় আমানতের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযােগে সবুজ বাংলা উন্নয়ন কর্ম সংস্থার সভাপতি যােবায়ের হাসান ও কােষাধ্যক্ষ আব্দুল কাদের নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানাে হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এনজিও’র সভাপতি ও উপজেলার সুড়াইল গ্রামের আব্দুল লতিফর ছেলে যােবায়ের হাসান এবং একই এনজিও’র কােষাধ্যক্ষ ও গ্রামের মৃত অলিমুদ্দিন সাখিদারের ছেলে আব্দুল কাদের বলে জানা গেছে।

ওসি জানান, সােমবার জেলার সবুজ বাংলা উনয়ন কর্ম সংস্থা নামক একটি এনজিও’র বিরুদ্ধে আমানতের অর্থ আত্মসাতের অভিযােগ করে ভূক্তভাগীরা কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সুড়াইল মোড়ে ওই এনজিও’র সভাপতি যােবায়ের হাসান, সাধারণ সম্পাদক ইমরান হাসান ওরফে গােলাম রব্বানী ও কােষাধ্যক্ষ আব্দুল কাদেরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষােভ করেন।

এ ব্যাপারে বিভিন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তখন ওই এনজিও’র কর্মকর্তারা নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়ােজন করেন।

সভাপতি যােবায়ের হাসান ও কােষাধ্যক্ষ আব্দুল কাদের সংবাদ সম্মেলনের পর সেখান থেকে বেড়িয়ে আসার পরপরই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আমানতকারীরা থানায় মামলা করার জন্য ভীড় জমাতে থাকেন।

এ ঘটনায় এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা হলে পুলিশ মামলাগুলো আমলে নিয়ে বুধবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করেন।

তবে ওই এনজিও’র সাধারণ সম্পাদক ইমরান হাসান ওরফে গােলাম রব্বানী পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারে পুলিশী অভিযান চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews