1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে জঙ্গী সংগঠনের সদস্য গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৬২ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য মো. রেদোয়ান করিম (২২) কে গ্রেপ্তার করেছে ঢাকা টিকাটুলি র‌্যাব-৩ এর সদস্যরা। আজ (২৬জুন) রবিবার ভোর পৌনে ৬টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেদোয়ান ঐ এলাকার হাফেজ মাহমুদ হোসেন এর ছেলে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি পুলিশ পরিদর্শক মাহে আলম বাদী হয়ে রবিবার দুপুরে রেদোয়ানের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করেন।

মামলা সূত্রে জানাগেছে, র‌্যাব-৩ এর গোয়েন্দা তথ্যমতে তারা জানতে পারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কয়েকজন সদস্য রাজাপুর উপজেলায় অবস্থান করছে। তাদের একটি বিশেষ দল রবিবার ভোরে ঢাকা থেকে এসে রেদোয়ানকে তার এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে তার একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন। রেদোয়ান ঐ মোবাইলে অ্যাপস ব্যবহার করে বেনামী আইডি খুলে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতো। বেনামী আইডি থেকে জঙ্গিবাদী ভিডিও, পিডিএফ, বার্তা, পোষ্ট, লাইক, শেয়ার করতেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, র‌্যাবের করা মামলায় রেদোয়ানকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল (২৭জুন) সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews