এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৩ জুন বৃহস্পতিবার বাড়ি থেকে ভেলায় করে বাঁধে আসতে গিয়ে মিশু বর্ম্মণ নামে ১কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
কুড়িগ্রামের চিলমারীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী আকন্দ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু বর্ম্মণ ওই গ্রামের নরেশ বর্মণের ছেলে।
জানা যায়, পুটিমারী আকন্দ পাড়ায় মিশু বর্মণ দুপুরের দিকে বাড়ি থেকে কলাগাছের ভেলা করে পাউবো বাঁধে আসছিল। এসময় ভেলা দিয়ে পুকুর পার হওয়ার সময় বন্যার পানিতে পড়ে যায়। পরে পাউবো বাঁধের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলে প্রবল স্রোতে ভেসে যায় ওই কিশোর। কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তারা লাশ বাড়িতে নিয়ে যায়।
চিলমারীর থানাহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এদিকে কিশোরের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।