মো নাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধি
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা
কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নওগাঁ জেলার নিয়ামতপুর সরকারি কলেজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১০:০০টায় নওগাঁ নিয়ামতপুর সরকারি কলেজের আয়োজনে শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিয়ামতপুর সরকারি কলেজের গেটে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ নিয়ামতপুর সরকারি কলেজের ছাত্র পরিষদের সকল সদস্যবৃন্দ।
এ সময়ে বক্তারা বলেন, আপনারা আমাদের মসজিদ ভাঙ্গবেন। আমরা আবার সেটা ঠিক করে নিবো। আপনারা আমাদের গালি দেন চুপ করে থাকবো। কিন্তু আপনারা ইসলাম আর আমার নবীকে নিয়ে কথা বললে আমরা চুপ থাকব না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ ।
এছাড়াও বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সেই সাথে সারাদেশের মুসলমানদের অনুরোধ করব যাতে ভারতের সকল ধরনের পণ্য তারা বর্জন করে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।