1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ভাতিজার দায়ের কোপে চাচা খুন

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৫৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি জমার বিরোধ নিয়ে আপন ভাতিজার হাতে চাচা রেজাউল মোল্লা ওরফে পটু (৫৫) খুন হয়েছে। আরেক চাচা কচি মোল্লা (৪৮) গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৩জুন) বিকেলে লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পটু মোল্লা এবং আহত কচি ওই গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে পটু মোল্লা ও তার ভাই আফজাল মোল্লার মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ এবং মামলা চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে রেজাউল বাড়ি থেকে বের হওয়ার সময় তার বাড়ির সামনে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা তার ভাতিজা ইজাজুল মোল্লা,ইকরাজুল মোল্লা, সাব্বির মোল্লা সহ আরো কয়েকজন দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তদের যখম করে এসময় কচি মোল্লা ঠেকাতে গেলে তাকে ও এলোপাতাড়ি কুপিয়ে যখম করে।

পরে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পটু মোল্লা কে মৃত ঘোষণা করেন এবং আহত কচি মোল্লা কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews