1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নিয়ামতপুরে স্ত্রী রান্না করতে দেরি করায় স্বামীর আত্মহত্যা

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৯৫ Time View

মো নাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধিঃ
স্ত্রী রান্না করতে দেরি করায় অভিমানে স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১১ জুন) দুপুরে নওগাঁর নিয়ামতপুরের শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৩০) ওই গ্রামের জিয়া মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের খাবার তৈরি করা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় স্বামী দেলোয়ার হোসেনের। এর প্রায় ১ ঘন্টা পর তার স্ত্রী তাকে ডাকতে গেলে সিলিং ফ্যানে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দেলোয়ারের স্ত্রী কমলা বলেন, সকালে রাজমিস্ত্রীর কাজে যাবে বলে খাবার রান্না করতে বলেন। খাবার রান্না করতে একটু দেরি হওয়ায় রাগ করে তিনি ঘরে চলে যান। তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি গলায় ফাঁস দিয়ে আমার স্বামী ঝুলে আছেন। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এসে আমার স্বামীর লাশ মাটিতে নামায়। খাবার রান্না নিয়ে এ ধরনের ঘটনা ঘটবে তা আমি চিন্তায় করতে পারিনি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে। এ বিষয়ে নিহতের বড় ভাই আবদুল জব্বার থানায় একটি অপমৃত্যু দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews