1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

মহানবীকে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে ইঃআন্দোলনের বিক্ষোভ সমাবেশ

  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৪৬ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১০ জুন শুক্রবার সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ সা. ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি. কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করায় ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।
শুক্রবার দুপুর ৩ টায় শহরের নছর উদ্দিন মার্কেট থেকে বের হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবী জানানো হয়।
সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, এহেন অসভ্য কর্মকাণ্ডের প্রতিবাদ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে। বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকেও অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।
তিনি বলেন,এ ঘটনায় ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠিত হবো না। বীরের জাতি মুসলিমরা জেগে উঠলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে।
কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরে আলম সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন জিহাদী, যুব আন্দোলনের জেলা সভাপতি শেখ নূর মোহাম্মদ, সহ-সভাপতি শরীফুজ্জামান সিদ্দিকী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন এর জেলা সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি আসিফ মাহদী, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews