1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

স্কুলছাত্রীর হাত ধরতে গিয়ে ৩ যুবক কারাগারে

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪১৪ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৩ যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নড়াইল সরকারি মহিলা কলেজের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশপ্রাপ্তরা হল নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আকমল আলীর ছেলে ইজাজুল কে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড, ইস্রাফিল শিকদারের ছেলে ইসমাইলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড এবং মোকাদ্দেস কাজির ছেলে মিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস বলেন, অপরাধীরা একটি স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে অশালীন কথা বার্তা বলাসহ তার হাত ধরতে উদ্দ্যত হয়েছিলো । মোবাইল কোর্টের ১৮৬০ এর ৫০৯ ধারায় আমরা তাদের শাস্তি দিয়েছি।
তিনি আরও বলেন, এ শাস্তির মাধ্যমে সমাজ ও অভিবাকের কাছে একটি বার্তা পৌছে যাক যে, মেয়েরা বর্তমান সরকারের আইনের শাসনে সবসময় স্বাধীন রয়েছে , তারা নিরাপদে নির্ভয়ে স্কুল কলেজে যেতে পারবে। এ আইনের ভয়াবহতায় কোন মেয়ে কোন বখাটেদের ইভটিজিং এর স্বীকার হতে হবেনা বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews