1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নওগাঁয় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৭৪ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় মাদক মামলায় দুই যুবকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে দুইজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ জুন) বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্ৰামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১) একই গ্ৰামের আমির হোসেনের ছেলে বাবু (২০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৯ আগষ্ট মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলের ইয়ার ফিল্টারের ভিতরে অভিনব কায়দায় ২২৫ গ্ৰাম হিরোইন বিক্রির উদ্দেশ্যে নওগাঁর দিকে আসছিলেন। আসার পথে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর জালুয়াপাড়া নামক স্থানে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে মোটরসাইকেল রেখে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় মোটরসাইকেলের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২৫ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কর হয়। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে আসলে বিচারক উভয়পক্ষের শুনানি অন্তে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারণীর ক্রমিক ৭ (গ) ধারা মোতাবেক অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক এই আদেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews