1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লোহাগড়ায় ৬ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২৮ Time View


জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ


নড়াইলের লোহাগড়া উপজেলায় ৬টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৬ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার সাংবাদিকদের বলেন, সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ইতিপূর্বে নড়াইলে অনিবন্ধিত ক্লিনিক সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার-নির্ধারিত সময়ে ক্লিনিকগুলোর নিবন্ধন ও নবায়ন না হওয়ায় নিজ নিজ উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।
সিলগালা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো হলো লোহাগড়া ডায়াগনস্টিক সেন্টার, বন্ধন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা), পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার (লক্ষ্মীপাশা), পাইলস চিকিৎসালয় (এড়েন্দা), আলিফা ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া), ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (লাহুড়িয়া)।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় আজ লোহাগড়া উপজেলার ৬টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে সিলগালাসহ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের অনুমতি সাপেক্ষে আবার সেবা কার্যক্রম শুরু করতে পারবেন এ সব বন্ধ ক্লিনিকগুলো।

জহুরুল হক মিলু / লোহাগড়া / ০৬-০৬-২২ / ০১৯২৫-৪৪১৯৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews