1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

তোর টাকা ইউএনও খেয়েছে আমি কিভাবে দিব

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩১০ Time View

রাজাপুরে সরকারি ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সরকারি ঘর পাইয়ে দেয়ার কথা বলে মো. অহিদুল ইসলাম শরীফ নামে এক আওয়ামীলীগ নেতা নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গালুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননী ফেরদৌসী বেগম এ অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযুক্ত অহিদুল ইসলাম শরীফ উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার তোফাজ্জেল হোসেন শরীফের ছেলে ও গালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অপর দিকে অভিযোগকারী ফেরদৌসী বেগম একই এলাকার মৃত আব্দুল লতিফ মুন্সীর মেয়ে।

অভিযোগে ফেরদৌসী জানায়, ১২ বছর পূর্বে তার স্বামী দুই সন্তান রেখে চলে যায়। সেই থেকেই ফেরদৌসী তার বাবার বাড়িতে বাবার দেয় জমিতে ছোট একটি বাশখুটির ঘরের মধ্যে দুই সন্তান নিয়ে বসবাস করেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা অহিদুল ইসলাম শরীফ পাঁচ লাখ টাকা দামের একটি সরকারি ঘর ফেরদৌসীকে পাইয়ে দেয়ার কথা বলে তার কাছে পঞ্চাশ হাজার টাকা বাদী করে। ফেরদৌসী ধার-দেনা করে কয়েক বারে ছয়ত্রিশ হাজার টাকা ম্যানেজ করে অহিদুল ইসলাম শরীফকে দেয়। টাকা দেয়ার পরে তিন বছর ধরে ঘর দেব দেব বলে ফেরদৌসীকে ঘুরাতে থাকে। এখন টাকা ফেরত চাইলে অহিদ শরীফ ফেরদৌসীকে জানায় ‘তোর টাকা ইউএনও খেয়েছে আমি কিভাবে দিব’। পরে নিরুপায় হয়ে আ.লীগ নেতার বিরুদ্ধে ফেরদৌসী বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. অহিদুল ইসমাল শরীফ অভিযোগ অস্বীকার করে জানায়, একটি মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছে।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন, লিখিত অভিযোগ পেয়ে বিষটি তদন্ত করা হচ্ছে, সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews