জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ–
৪ জুন শনিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।