1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ভবন নিলামে অনিয়মের অভিযোগ

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৫৫ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। এ রকম একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলাম দেয়ায় এলাকায় চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে পিডিপি-৪ এর আওতায় নতুন ভবনের দরপত্র আহ্বান করা হয়। নতুন ভবন নির্মাণের জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নিলামে বিক্রির সিন্ধান্ত গৃহিত হয়। সে মোতাবেক সোমবার সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসে নিলাম ডাক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোপনে অন্য একটি কক্ষে নিলামডাক অনুষ্ঠিত হয়। নিলাম ডাকে জনৈক সবুজ হাসান নামক এক ব্যক্তির কাছে মাত্র ২০ হাজার টাকায় বিল্ডিংটি বিক্রি করা হয়। এলাকাবাসীর অভিযোগ নিলাম ডাকের ব্যাপারে কোন মাইকিং কিংবা ঢোল পিঠানো হয়নি। তারা জানায় নগদ তিন লক্ষ টাকায় বিল্ডিং টি কেনার লোক থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে এতো কমমূল্যে বিল্ডিংটি বিক্রি করা হয়েছে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিলাম কমিটির সদস্য মোছাঃ উম্মেহানী জানান, কত টাকায় নিলাম দেয়া হয়েছে তা তিনি জানেন না। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, স্টিমেট অনুযায়ী আমরা সরকারী মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রি করেছি। এব্যাপারে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, প্রাক্কলন তৈরীর সময় প্রাপ্ত মালামালের মূল্য ধরা হয়েছে ৯৫,০২১ টাকা এবং মালামাল ভাঙ্গার(অপসারন) খরচ ধরা হয়েছে ৭৯০০৫ টাকা। সে মোতাবেক নিলাম বিক্রির সরকারী মূল্য ধরা ছিলো ১৬,০১৬ টাকা। এ রকম একটি বিল্ডিং মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করা হলো কিভাবে? এ প্রশ্নের জবাবে জানান, প্রাক্কলন অনুযায়ী যা হয় তাই বিক্রি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ নিলামডাককারী চক্রটি মোটা অংকের উৎকোচের বিনিময়ে প্রকৌশল বিভাগ থেকে এরকম ষ্টিমেট তৈরী করেছে । এঘটনায় এলাকায় চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews