1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

জাতীয় মহাসড়ক বাজারসহ সরকারি খাস খতিয়ানের জমি হরিলুট: আর এস রেকর্ডে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬৭ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু ঃ
যশোর-নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়ক, নড়াইলের রুপগঞ্জ বাজারসহ নড়াইল পৌরসভার সরকারি খাস খতিয়ানের জমি সেটেলমেন্টে অফিসের চিহিৃত দালাল মোহাম্মদউল্লাহ, শফিকুর রহমান, যুথিকা রাণী মজুমদারসহ ভুমি দস্যূদের নামে আর এস রেকর্ডের অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সেটেলমেন্ট অফিসের দূনীতিগ্রস্ত কর্মকর্তারা ও ভুমি দস্যূরা যোগসাজসে সরকারি জমি ব্যক্তির নামে অন্যের জমি নিজের নামে রেকর্ড করানোর বিস্তর অভিযোগ রয়েছে।
নড়াইল সেটেলমেন্ট অফিস সূত্রে জানা যায় হাল(আর এস) রেকর্ডে ৪৬৫ ও ১৫৫ নং খতিয়ানে সাবেক(এস এ) ২৪৮,২৪৯ ও ২৪৭নং দাগের সরকারি জমি ভওয়াখালী গ্রামের ইফসুফ মোল্যার ছেলে মোহাম্মদউল্লাহ্ ও কুড়িগ্রামের সন্তোষ কুমার আচায্য এর কন্যা যুথিকা রাণী মজুমদারসহ ভুমি দস্যূদের নামে রেকর্ড হয়েছে।
নড়াইল পৌর ভুমি অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রাম মৌজায় এস এ ২৪৮,২৪৯ ও ২৪৭ দাগের ৩৩ শতক জমি সরকারি ‘ক’ তপশীলভুক্ত ও সড়ক ও জনপথ বিভাগের নামে অন্তর্ভুক্ত রয়েছে।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুন্সী হাফিজুর রহমানের জমি নিজ নামে রেকর্ড করেছে মোহাম্মদউল্লাহ। প্রফেসর মুন্সী হাফিজুর রহমানের ছেলে পলাশ সিদ্দিকী জানান, আমি প্রবাসে থাকি, আমার বাবার বয়স হয়েছে তিনি বাসা বাড়িতেই অবসর কাটান। প্রতিনিয়ত জমিজমার বিষয়ে অফিসে গিয়ে খোজখবর রাখা আমার বাবার পক্ষে সম্ভব নয়। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের নামীয় ৩০ শতক জমি মোহাম্মদউল্লাহ নামে রেকর্ড করে নিয়েছে।তিনি আরো বলেন মোহাম্মদউল্লাহ সেটেলমেন্ট অফিসে দালালি করে সেই সুবাদে সেটেলমেন্ট অফিসের কতিপয় দুনীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় আমাদের মতো স্বপন কুন্ডুসহ আরো অনেকের জমি সে রেকর্ড করে নিয়েছে।

নড়াইল পৌর ভুমি অফিসের উপ-সহকারি ভুমি কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সরকারি জমির হাল(আর এস) পর্চাসহ অনান্য তথ্যের জন্য সেটেলমেন্ট অফিসে চিঠি প্রেরণ করছি এখনও পর্চাসহ অনান্য তথ্য হাতে পায়নি।
মোহাম্মদউল্লাহ’র সাথে মোবাইলে এ বিষয়ে জানতে চাইলে কাগজপত্র আছে বলে ফোন কেটে বন্ধ করে দেন।
সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি মোঃ রুহুল কুদ্দুস বলেন, সরকারি খাস খতিয়ানের জমি আমরা রেজিষ্টারভুক্ত করে সংরক্ষন করি। সরকারি খাস খতিয়ানের জমি রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা করব।সরকারি জমি আত্মসাতের কোন সুযোগ নেই।
নড়াইল সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি রেকর্ড কার্যক্রম চলাকালীন সময়ে ছিলাম না।এখন শুধু বিতরন চলছে। কেউ ক্ষতিগ্রস্ত হলে এ সময়ের মধ্যে আইনের আওতায় কোন সুযোগ থাকলে তিনি প্রতিকার পাবেন।
কুড়গ্রামের মোঃ শাকিল আহমেদ বলেন, নড়াইল শহরের ভুমি দস্যূরা জমিদারদের বাজেয়াপ্ত জমি দুনীতি মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এখন এদের বড় বড় আলীশান বাড়ি সমাজের অভিজাত শ্রেণীতে চলাফেলা।
এলাকাবাসী জানান ১৭৯১ সালে নাটোরের রানী ভবানীর রাজ কর্মচারী রুপরাম রায় নড়াইলের জমিদারির পত্তন করেন। রুপরাম রায়ের পুত্র কালী শংকর রায় বর্তমান নড়াইল পৌরসভার কুড়িগ্রাম, নড়াইল, ভাদুলীডাঙ্গা মৌজায় সুরম্য অট্রালিকা,নাট মন্দির,বাগান বাড়ি,খেলার মাঠ,দিঘী খনন,বাধাঘাট, হাতিশালা নির্মাণ করেন।১৯৪৭ সালে নড়াইলে জমিদাররা দেশ ত্যাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদারদের রেখে যাওয়া অঢেল সম্পত্তি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। নড়াইলের ভুমি দস্যূরা সেই সময় থেকেই এসব সরকারি জমি ভুয়া কাগজপত্রসহ নানা দূনীতির মাধ্যমে মালিক বনে যান। যার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews