1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

বিশ্বনাথে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৩১ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি ট্রাকসহ আন্ত:জেলা ডাকাতদলের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।

মঙ্গলবার ২৪ মে সিলেট আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগের দিন সোমবার মধ্যরাতে উপজেলার অলংকারি ইউনিয়নের বটেরতলবাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন, সিলেট এসএমপির জালালাবাদ থানার দখড়ী গ্রামের ফয়জুল হকের ছেলে বাবুল মিয়া ওরফে বাবুল ডাকাত (৩২), একই থানার কান্দিবাড়ি গ্রামের মৃত আবদুল ওয়াহাব ওরফে ছোয়াব আলীর ছেলে জয়নুল মিয়া (৩৪), কোম্পানীগঞ্জ থানার শিমুলতলা (নোয়াগাঁও) গ্রামের শরীফুর রহমানের ছেলে রুহুল আমীন (২৯) ও এয়ারপোর্ট থানার রঙিন টিলা গ্রামের জহির মিয়ার ছেলে আফজল মিয়া (২০)।

থানা পুলিশ সূত্র জানায়, ঘটনার রাতে অলংকারি ইউনিয়নের টেংরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আন্ত:জেলা ডাকাতদলের একটি টিম। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
এক পর্যায়ে টেংরা বটেরতল এলাকায় বসানো হয় চেকপোষ্ট। তখন একটি ট্রাক থানানো হলে কিছু বুঝে ওঠার আগেই তিনজন ডাকাত ট্রাক থেকে লাফিয়ে পালানোর সময় দুইজনকে পাকড়াও করে পুলিশ। অন্যরা ব্যারিকেড ভেঙ্গে ট্রাক নিয়ে পালিয়ে যাবারকালে ধাওয়া করে ট্রাকসহ আরও দুইজনকে দক্ষিণসুরমা থানার তেতলি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে লোহার তৈরী ২টি কাটার, ১টি অত্যাধুনিক প্লাস, রামদা, এক বান্ডিল লাইলনের রশি ও একটি হাউড্রোলিক ডাম্পার ট্রাক জব্দ করে পুলিশ।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ওরা (গ্রেফতার হওয়া চার ডাকাত) ডাকাতদলের সক্রিয় সদস্য। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি-ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews