এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৪ মে মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যদের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,০৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাগেছে মঙ্গলবার সকাল ৯টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে, মাদক বিরোধী একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজের কুটি গ্রামের মোঃ আব্দার আলীর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ১০৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল হক (২৬) কে হাতেনাতে আটক করে ।
আটককৃত মাদক ব্যবসায়ী খব্দার আলীর পুত্র।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।