1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৩৩ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

১১ই মে,২০২২(বুধবার) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে, বিকেল ৫ ঘটিকার সময়, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম) পুলিশ সুপার, লালমনিরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ আতিকুল হক এবং সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার,দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। এসময় আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বিট পুলিশিং অফিসার, দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি গণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন,দহগ্রাম ইউনিয়ন আর আগের মত অবহেলিত নয়,আমি এর আগেও একবার দহগ্রাম ইউনিয়নে এসেছি কিন্তু এত উন্নয়ন দেখি নাই, স্টেজ থেকে তিনি আঙ্গুল দিয়ে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন দেখিয়ে বলেন,সারা বাংলাদেশের ন্যায় দহগ্রাম ইউনিয়নে সরকারের উন্নয়ন পৌঁছে গেছে,এখন এখানে কলেজ হচ্ছে,লেখাপড়ার মান বৃদ্ধি পাবে,তিনি বলেন,এখন এখানকার ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা অর্জন করে আমার মত পুলিশ সুপার হবে,সহকারী পুলিশ সুপার হবেন,
সভায় বাল্য বিবাহ, নারী নির্যাতন, জুয়া, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মাঝে আইনী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্লাশ চালুর ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরামর্শ দেন তিনি।
সভার বিশেষ অতিথি দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথিকে উদ্দেশ্যে করে তার বক্তব্যে বলেন, মাননীয় পুলিশ সুপার আমার দহগ্রাম ইউনিয়ন অত্যন্ত অবহেলিত এলাকা,আমাদের এলাকায় কোন প্রকার কলকারখানা নাই,আমরা পরিশ্রম করে খাই,আমার ইউনিয়নে কোন প্রকার মাদক নাই,আমি বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করছি, এ ব্যাপারে আপনাদের সহযোগী চাই।
সেই সাথে অবহেলিত ইউনিয়ন হিসেবে যদি প্রত্যেকটি পুলিশ কনস্টেবল নিয়োগে দু’এক জন পুরুষ অথবা মহিলা নিয়োগ দেওয়া যায় তাহলে আমার ইউনিয়নের ছেলেমেয়েরা দেশ সেবায় কাজ করে বলতে পাবে, দহগ্রাম ইউনিয়ন আর অবহেলিত নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews