1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে স্বামীর পাশবিক নির্যাতনে গর্ভবতী স্ত্রীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২২১ Time View

মোঃ নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে স্বামীর পাশবিক নির্যাতনে (০৩) মাসের গর্ভবতী স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু মুন্নি বেগম (২৩) এক সন্তানের জননী। মুন্নি বেগম রাজাপুরের সাতুরিয়া গ্রামের শাহিনুল হক গাজীর মেয়ে এবং অভিযুক্ত স্বামী মাসিদুর ইসলাম রুবেল একই গ্রামের আব্দুল মাজীদ বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজনরা বলেন, মুন্নিকে প্রায়ই নির্যাতন করতেন তার স্বামী রুবেল। ঘটনার দিন রুবেল স্ত্রীকে গর্ভপাত করানোর জন্য বললে শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে মেরে ফেলে স্বামী এবং ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গলায় রশি দিয়ে ঝোলানোর প্রস্তুতি নেয়।

এক পর্যায়ে স্থানীয়রা, মুন্নিকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে যান। এই বিষয়ে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক (সহকারী সার্জন) চিকিৎসাক ডা. মোঃ কামাল হোসেন বলেন, মুন্নি বেগমকে ১০টা ১৫ মিনিটে নিয়ে আসেন আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস মুঠোফোনে, তিনি বলেন নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে যেহেতু ঘটনাটি রাজাপুর থানাধীন তাই এ ব্যাপারে রাজাপুর থানায় মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews