এশিয়ান ডেস্কঃ
সিলেট ০২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম খান শারীরিক ভাবে অসুস্থ বলে জানা গেছে।
তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় আজ ১০ মে সিলেট আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এডভোকেট নুরুল ইসলাম খানের অসুস্থতার খবর পেয়ে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট ০২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী তাকে দেখতে ও চিকিৎসার খোজখবর নিতে মাউন্ট এডোরা হাসপাতালের ৮১৫ নং কেবিনে গিয়েছেন। এসময় তিনি অসুস্থ সাবেক সাংসদের সুস্থতা কামনা করেন ও তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
বাংলাদেশ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান, ইতিহাসের বরপুত্র, আপোষহীন ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহুম জেনারেল আতাউল গনি ওসমানীর অতি স্নেহভাজন, বাংলাদেশ জাতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং মরহুম ওসমানীর ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাওয়া সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের পুত্র এডভোকেট তাহমিনুল ইসলাম খান তার অসুস্থ পিতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।