1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৮১ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৯ মে সোমবার প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে এক প্রতারক প্রেমিক।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে। ভুক্তভোগী কলেজ ছাত্রী বিয়ের প্রস্তাব দিলেও রাজি হয়নি প্রেমিক মামুন। অথচ বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার কলেজ ছাত্রীকে ধর্ষন করেছে মামুন। অবশেষে ওই কলেজ-ছাত্রী উপায়ন্ত না পেয়ে ধর্ষক মামুনের বাড়ীতে অবস্থান নিলে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গতকাল রোববার (৮ মে) রাতে ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামুনের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
জানাগেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সাইফুর রহমানের ছেলে মামুন সরকারের সঙ্গে কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ভুক্তভোগীর পরিচয় ঘটে। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক মামুন সরকার প্রেমিকাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি দুই পরিবারসহ এলাকায় জানাজানি হয়ে গেলে মামুন সরকার অন্যত্রে বিয়ে করে। পরে বিষয়টি ভুক্তভোগী কলেজ ছাত্রী জানতে পেয়ে মামুন সরকারের বাড়ীতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। সারা দিন রাত চেষ্টা করে স্থানীয়রা মীমাংসা করতে না পেরে জরুরী সেবা ৯৯৯’এ ফোন করলে, ফুলবাড়ী থানা পুলিশ রোববার ভোরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মামলার বাদী ঐ কলেজ ছাত্রী জানায়, মামুন তাকে প্রেমের ফাঁদে ফেলে একাধীকবার ধর্ষণ করেছে। তিনি অভিযুক্তর উপযুক্ত বিচার চান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, রোববার রাতেই নারী-শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews