1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক হঠাৎ অসুস্থঃ হাসপাতালে ভর্তি

  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৫৯ Time View


মোহাম্মদ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা দিন রয়েছেন। আজ শনিবার (০৭ মে) বেলা ১১ টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিনি ভর্তি হন।

এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) প্রকাশ চন্দ্র।

তিনি বলেন, ‘তীব্র জ্বর নিয়ে মেয়র হাসপাতালে ভর্তি হন। এ সময় তিনি সেন্সলেস অবস্থায় ছিলেন। তখন তার শরীরে জ্বরের মাত্রা ছিল ১০৬ ডিগ্রি ফারেনহাইট।

‘আগে থেকে তিনি হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। এ ছাড়া গত বছর তার পোস্টেট গ্লান্ডে অপারেশন হয়েছিল। তাকে ভর্তির পর প্রথমে আমরা ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দিচ্ছিলাম। পরে তাকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।’

চিকিৎসা দেয়ার পর মেয়রের জ্বর কমেছে জানিয়ে তিনি, ‘যেহেতু মেয়র একাধিক রোগাক্রান্ত তাই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রত্যেক ডিপার্টমেন্টের একজন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’

মেয়র হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভিড় করেছেন নেতাকর্মীরা। হাসপাতালে মেয়র সঙ্গে আছেন তার স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews