1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কাঠালিয়ায় ডাকাতি, আহত-১, টাকা ও স্বর্ণালংকার লুট

  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৭৯ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় ডাকাতি সংগঠিত হয়েছে, এ সময় শাহজাহান হাওলাদার নামে এক গৃহকর্তাকে ডাকাতরা কুপিয়ে মারাত্মক জখম করে। আহত শাহজাহানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে শাহজাহান হাওলাদারের ঘরের জানলা ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাতরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। শাহজাহানকে প্রথমে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে পরে উন্নত চিৎিসার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্ত্রী নুরজাহান বেগম জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি। গভীররাতে ঘরের বারান্দার জানালা ভেঙ্গে ৫/৬ জনের একটি ডাকতদল ভিতরে ঢুকে আমার স্বামীকে হাত পা বেধে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুসি লাথি মারতে থাকে। এক পর্যায় দাও দিয়ে তাকে কোপ দেয় ডাকাতরা, এতে সে মারাত্মক ভাবে আহত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় আমাদের ডাক-চিৎকারে বাড়ীর লোকজন জড়ো হলে ডাকতরা পালিয়ে যায়। তারা ঘরে থাকা নগদ এক লাখ সাড়ে ১২ হাজার টাকা ও স্বণের চেইন ও কানের বালা নিয়ে যায়।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, খবর পেয়ে শাহজাহন হাওলাদারের বাড়ী পরিদর্শন করি এবং ভান্ডারিয়া হাসপতালে তাকে দেখতে যাই।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews