1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলতলায় মূর্তির মাথা ভেঙে পালায়ণকালে অনিক মন্ডল আটক

  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩০৬ Time View

মোহাম্মদ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ

খুলনার ফুলতলা এমএম কলেজ সার্বজনীন পূজা মন্দিরে স্বরস্বতী দেবীর মূর্তির মাথা ভেঙে পলায়ণকালে অনিক মন্ডল (১৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনা ঘটে আজ শুক্রবার (০৬ মে) দুপুর সোয়া ১২টায় কলেজ মন্দির এলাকায়। সে অভয়নগর উপজেলার ধুলগ্রামের অসীম মন্ডলের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এম এম কলেজের এমএলএসএস খোরশেদ আলম তার দায়িত্ব পালনকালে ওই যুবককে একটি শপিং ব্যাগ হাতে নিয়ে মন্দির থেকে বের হতে দেখে। তাকে সন্দেহে করে চ্যালেন্স করলে ব্যাগের মধ্যে স্বরস্বতী দেবীর মূর্তির ভাঙা মাথা দেখতে পায়। এ সময় তাকে আটক করে মন্দির কমিটিকে অবহিত করলে তারা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু বাদী হয়ে অনিক মন্ডলকে আসামী করে ফুলতলা থানায় মামলা (যার নং-০২, ০৬/০৫/২২ইং) দায়ের করেন।

এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস তালুকদার জানান, মন্দিরের ভেতরে অনাধিকার প্রবেশ করে ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে স্বরস্বতী দেবীর মূর্তি ভাংচুর করে ক্ষতি সাধন এবং চুরির অপরাধে তাকে আটক করা হয়েছে। তবে অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews