1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

সুনামগঞ্জ মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হকের ঈদ শুভেচ্ছা

  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৫৪০ Time View

রুহুল আমীন তালুকদার, স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলার ৬নং মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের তিন বারের জনপ্রিয় বর্তমান সফল চেয়ারম্যান নুরুল হক মোল্লাপাড়া ইউনিয়ন ও সুনামগঞ্জ সদর উপজেলাবাসী সহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
নুরুল হক চেয়ারম্যান ১ মে রোববার দৈনিক সোনালী সিলেট ও এশিয়ান এক্সপ্রেস পত্রিকা অফিসে পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ সাম্য, মৈত্রী, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল শ্রেণি পেশার মানুষ সৌহার্দ্ধ-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা-আন্তরিকতা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা, দায়িত্বশীল আচরণ অনুশীলনই হোক আমাদের আদর্শ ও মূলনীতি।
ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে ঈদুল ফিতর। বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহ মহান আল্লাহর হুকুমে পুরো একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহপাকের নৈকট্যলাভ ও গুণামাফের আশায়, বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতে পাথেয় ঈদুল ফিতর উৎসবটি পালন করে থাকেন। ঈদুল ফিতরের উৎসবটি সারাজাহানের মুসলিম মানব জাতির মনে আনন্দময় ও সত্ত্বার জাগরণ ঘটায় এবং সকল মুসলিম উম্মাহদের আত্মাকে মিলনবোধে উদ্দীপিত করে। তাই ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সিমানা অতিক্রম করে মানুষে-মানুষে মহামিলন ঘটায় এবং সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিকতা।
নুরুল হক চেয়ারম্যান আরো বলেন, ঈদুল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব মুসলিম সমাজ, দেশপ্রেম ও মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। তাই আসুন সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই। আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারা প্রবাহিত হোক প্রতিটি মানুষের জীবনে। সিয়াম সাধনা ও ঈদুল ফিতরের উছিলায় বিশ্বের সকল মুসল্লিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে যেন আল্লাহপাক গুণা মাফ করে দেন ও হেদায়াত নছিব করেন, এই প্রার্থনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান চেয়ারম্যান নুরুল হক ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews